সূরা Al-Kawthar (108) — কাউসার/প্রাচুর্য: আরবি পাঠ, অনুবাদ ও তাফসির
إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ﴿1﴾
1. নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ﴿2﴾
2. অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ﴿3﴾
3. যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।