সূরা Ash-Sharh (94) — বক্ষ প্রশস্তকরণ: আরবি পাঠ, অনুবাদ ও তাফসির
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ﴿1﴾
1. আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ﴿2﴾
2. আমি লাঘব করেছি আপনার বোঝা
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ﴿3﴾
3. যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ﴿4﴾
4. আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ﴿5﴾
5. নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ﴿6﴾
6. নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ﴿7﴾
7. অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ﴿8﴾
8. এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।